প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 23, 2026 ইং
উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবে না ----ভূমিমন্ত্রী মিনু

নাচোল প্রতিনিধি:
মোঃ ইসমাইল হোসেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবেনা। দেশ আমাদের সবার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী দিনে আমরা চাই মাতৃভূমি একটি গণতান্ত্রিক সরকার সু প্রতিষ্ঠিত করবে। কোন উগ্রবাদকে বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন করে না। তাই আগামীতে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।
সোমবার(২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপত্তিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ হারুন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ মুন্সি আবু সাইফ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান প্রমুখ।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণ করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ